1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম আগের সেশনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কমে যায়।

এ সময় স্পট মার্কেটে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭০ মার্কিন ডলার। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে আর কখনোই সোনার দাম এত নিচে নামেনি।

শুধু সোনার দামই নয়, কমেছে রুপাসহ অন্য মূল্যবান ধাতুর দামও। বৃহস্পতিবার রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ প্রতি আউন্ট ৫০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতি আরও কঠোর হওয়ার আশঙ্কা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

ফেডের সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা সোনার দামের ওপর চাপ তৈরি করেছে। সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনা থেকে সরে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, সোনা ও রুপার দাম কমলেও বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে পৌঁছেছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সূচক ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জ্বালানি বাজারে এই ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews