1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের খিচুড়ী প্রেমীদের জন্য নতুন স্বাদের আয়োজন নিয়ে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’। শহরের কমলাপুর লালের মোড়ের ডান পাশে পলিটেকনিক্যাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে ‘খিচুড়ি ভাই’-এর উদ্বোধন করেন ফরিদপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক পান্না বালা।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা খিচুড়ি উদযাপন কমিটির সভাপতি মাহবুব হোসেন পিয়াল এর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্টানে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃক্ষপ্রেমী মো. নুরুল ইসলাম, সাংবাদিক জহির হোসেন,  আবুল হাসনাত, তানভীর নাহিদ,খান সাঈম সহ অনেকেই উপস্থিত ছিলেন,  ।

প্রতিষ্ঠানটির পরিচালক প্রবাল হাসান জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে পাওয়া যাবে সুস্বাদু খিচুড়ি। প্রতি প্লেট (প্যাকেজ) খিচুড়ির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। এই প্যাকেজের সঙ্গে থাকছে সরিষা ভর্তা, কালোজিরা ভর্তা, ধনিয়াপাতা ভর্তা ও পেঁয়াজ ভর্তা।

এছাড়া খাবারের তালিকায় রয়েছে অথেন্টিক মুরগির ঝুরা মাংস, যার দাম ৫০ টাকা এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্পেশাল দেশী হাঁসের মাংস যার মূল্য ১৫০ টাকা।

তিনি আরও জানান, খিচুড়ির পাশাপাশি প্রতিদিন সকাল ৭টা থেকে প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে রুচি ও আলুর দম।

এছাড়া সামাজিক আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য খিচুড়ি ও অন্যান্য খাবারের অর্ডার নেওয়া হয়। গ্রাহকদের সুবিধার্থে খাবার পার্সেল ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।

নতুন এই খাবারের আয়োজনের মাধ্যমে ফরিদপুরের খিচুড়ী প্রেমীদের কাছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন স্বাদ ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়াই ‘খিচুড়ি ভাই’-এর লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews