1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক জামায়াত আমিরের হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিস ভাঙচুর, আগুন নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, ২ নেতা নিহত দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, প্রতিহতের ডাক স্পিকারের ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর ঢাকায় চিরুনি অভিযান শুরু করেছে সরকারের ৪ বাহিনী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক জামায়াত আমিরের

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তার কার্যালয়ে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তারা একমত হন।

বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না কিংবা আলোচনার ভিত্তিতে পরবর্তী কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানা যায়নি।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এটি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews