1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আইনজীবী কামরুন নাহারের করা রিট আবেদনের ওপর এদিন প্রাথমিক শুনানি হয়, তারপর আদালত এ আদেশ দেন।

আদেশের তথ্য নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির গণমাধ্যমকে জানান, যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে।

এর মধ্যে যেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হয়, সেজন্য হাই কোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির বলেন, ‘এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না।’

রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার সাংবাদিকদের বলেন, এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

‘সরকার যেহেতু এক মাসের মধ্যে তাদের রিটেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই মাত্র ২৫ দিন সময় পিছিয়ে দিলে তারাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো তা বিবেচনায় নেয়নি।

ইউজিসির সেই নির্দেশনা না মানার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেই এই রিট আবেদন করা হয়েছে।

আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশের পাশাপাশি অনলাইন পোর্টাল খোলা রাখতে এবং যেসব শিক্ষার্থীর পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে বলা হয়েছে।’

আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে জানিয়ে কামরুন নাহার বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকলে ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষার্থীদের নিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews