1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে: আইজিপি নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু বৃষ্টির কারণে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬ দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার ৫ ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ধাপ ২১ জানুয়ারি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ঘাত-প্রতিঘাত, আন্দোলন, বিসর্জন আর অর্জনের অভিজ্ঞতা। সেই পথচলা তাকে নিয়ে এসেছে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন।

মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে, সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধু খালেদা জিয়ার পরিবারে আদরের ‘পিনু’র জন্ম। এরপর থেকেই যেন লড়াইয়ের শুরু। বাবা রণাঙ্গনে আর মায়ের সঙ্গে নিরাপদ জীবনের খোঁজে ছুটে বেড়ানো; কখনোবা সেনা হেফাজতে। স্বাধীন দেশকে ধীরে ধীরে বড় হতে হতে দেখলেন, দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ, সিপাহী জনতার বিপ্লব, বাবার রাজনীতি। কৈশোরে পা দিতে না দিতেই হারান বাবাকে।

এরপর মায়ের আঁচলসঙ্গী। স্বৈরাচারবিরোধী আন্দোলন শেষে বেগম খালেদা জিয়া যখন সরকারপ্রধান, সন্তান তারেক রহমানে মায়ের পাশে পাশে। ২০০১ এর পর থেকেই তারেক রহমান মূলত পুরোদমে সক্রিয় হন রাজনীতিতে। নিজের ভাবনা আর কর্মকাণ্ড দিয়ে তৃণমূলের নেতাকর্মীর পাশাপাশি মা খালেদা জিয়াকেও মুগ্ধ করেন তিনি।

ক্ষমতা দেখেছেন, দেখেছেন ক্ষমতার পালাবদলও। ২০০৭ সালে গ্রেফতার হন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে উঠে। একপর্যায়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া। এরপর দীর্ঘ সংগ্রামের ইতিহাস।

দেশে নেতাকর্মীদের ওপর অবর্ননীয় নির্যাতন-নীপিড়ন। গুম-খুন, গ্রেফতার আর হামলা-মামলায় বিপর্যস্ত বিএনপি। দূর পরবাসে বসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভাবনায় তারেক রহমান। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের সময় হারান ছোট ভাই আরাফাত রহমান কোকোকে আর কারাগারে মা। তবুও যেন ভীষণ ধীর-স্থির।

অবশেষে চব্বিশের গণঅভ্যুত্থান। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করলেন বিদেশ থেকেই। প্রতিষ্ঠা করলেন নিজের নেতৃত্ব। এভাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন।

ফিরতে না ফিরতেই মা বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। দল ও দেশের চিন্তা তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এলো, বিপুল জনরায়ে সরকার গঠন করলেন তারেক রহমান। নির্বাচনপূর্ব আর পরে, অবিরাম ছুটে বেড়ানো দেশজুড়ে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান। গোটা দেশকে বদলে দেয়ার স্বপ্নবাজ তারেক রহমানকে দেখছে দেশ। এক প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনে, গতিময় কর্মকাণ্ড দৃষ্টি কেড়েছে জনতার।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এছাড়া, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews