1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার দিকে ঝুঁকতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে পারেনি। তিনি বলেন, ইরানিরা সব সময় কথা বলে যায়, তারা শুধু কথাই বলে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ পরীক্ষা করে দেখতে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাই তিনি আশা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তাহলে সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার অভিযোগ, একটি কার্যকর সরকার পরিচালনার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকেই বেছে নিয়েছেন ট্রাম্প।

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, বিষয়টি পরিষ্কার করা দরকার—সরকারের কার্যক্রম বন্ধের জন্য ডেমোক্র্যাটরা দায়ী থাকবে না। বরং ডোনাল্ড ট্রাম্পই একটি কার্যকর সরকারের পরিবর্তে তার যুদ্ধকে বেছে নিচ্ছেন।

সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা হতে পারে—এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।

এল-সাইয়েদ আরও বলেন, ট্রাম্প অনেক কিছুর চেয়ে যুদ্ধকে প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে জ্বালানির দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য রাখা, মানুষের কর্মসংস্থানের সুযোগ এবং সেনাসদস্যদের জীবন।

তিনি বলেন, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণা করার অধিকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের। কিন্তু ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews