1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ

ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সামরিক গোয়েন্দা বিভাগ। এমন হামলা হলে লেবানন, সিরিয়া ও গাজাসহ একাধিক রণাঙ্গনে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ নভেম্বর), ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে, নেতানিয়াহু-ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরায়েলের নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে ইরানে হামলার সম্ভাব্য পরিণতি সম্পর্কে নিজেদের মূল্যায়ন তুলে ধরে সামরিক গোয়েন্দারা।

দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের আশঙ্কা, ইরানে ইসরায়েলি হামলা শুরু হলে তা একাধিক রণাঙ্গনে সংঘাতে রূপ নিতে পারে। অথচ নেতানিয়াহু ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানের ধারণা ছিল, এমন অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হতে পারে। সামরিক গোয়েন্দাদের মূল্যায়ন সেই ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ইরানের হুমকিকে অতিরঞ্জিত করার অভিযোগ উঠেছে।

সমালোচকদের দাবি, ইরানে সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে বিকল্প সরকার গঠনের সম্ভাবনা বাধাগ্রস্ত হয়।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইরানে এখনই হামলা না চালানোর পক্ষে সম্প্রতি বিরোধী রাজনীতিক আভিগদর লিবারম্যানের দেওয়া বক্তব্যের পেছনেও রাজনৈতিক উদ্বেগ রয়েছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বা অনুমোদন ছাড়াই একতরফাভাবে ইরানে হামলার কথা বিবেচনা করছেন বলে আশঙ্কা করছেন তিনি।

গত সপ্তাহে, লিবারম্যান বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে হামলার পক্ষে কোনো নিরাপত্তাগত যুক্তি নেই। এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে। বর্তমানে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) অস্থায়ী পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি।

তবে রোববার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নতুন বছরের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর পক্ষে তিনি ঝুঁকতে পারেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান এমন কোনো লক্ষণ দেখাচ্ছে না, যা থেকে বোঝা যায় দেশটি তার গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

ট্রাম্পের অভিযোগ, ইরান, একদিকে, চুক্তি নিয়ে আলোচনায় বসতে দেরি করছে, অন্যদিকে, ক্রমেই আরও আগ্রাসী হয়ে উঠছে দেশটির সামরিক বাহিনী আইআরজিসি। সাম্প্রতিক কয়েক দিনে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনাকে ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আগের তুলনায় তারা এখন আরও আগ্রাসী। তারা সব সময় কথা বলে যাচ্ছে। তাদের কাজ শুধু কথা বলা, কিন্তু এসবের কোনো অর্থ নেই।’

গত শুক্রবারও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেদিন তিনি বলেছিলেন, ইরান চুক্তিতে পৌঁছাতে চায়। তবে চুক্তির শর্ত হিসেবে দেশটি যে দাবিগুলো তুলছে, সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের পর ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা জোরালো হয়েছে। তবে দীর্ঘ এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তার মধ্যেই বড় ধরনের সামরিক হামলা পুনরায় শুরু করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews