1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: সতর্ক করেছেন ট্রাম্প ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা হয়েছে। এতে প্রাণ গেছে দুই ইতালীয় নাগরিকের। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলায় ইরানকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে তেহরান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএনসহ একাধিক গণমাধ্যম।

ঘটনাটিকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, এ ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা হয়েছে তার।

এর আগে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে কুয়েতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। টার্গেট করা হয় দেশটির একটি আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্র। যেখানে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মীরা কাজ করছিলেন।

নিহত দুজন এই প্রতিষ্ঠানেরই কর্মী বলে দাবি করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হন কয়েকজন।

ক’দিন আগে কুয়েতে মার্কিন ড্রোন ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। বর্তমানে কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, যেখানে মোতায়েন রয়েছে ১০ হাজারের বেশি সেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews