1. admin@thedailypadma.com : admin :
দিনাজপুরের সড়কে ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরের সড়কে ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৭১ Time View

দিনাজপুরের বিরলে মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় ট্রাকের চাপায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিম আহম্মেদ (১৪) ও বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ইউপি সদস্য রাকিব হাসান (৩৫)।

বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ রায়হান আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারযোগে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। বিরলের মঙ্গলপুর এলাকায় তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়। এ সময় তাসিম ও রাকিব রাস্তায় একটি মোটরসইকেলের সাহায্য নিয়ে সামনের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফিরছিলেন।

এ সময় উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews