1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি ও লঞ্চে ঘাটে

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৪২ Time View

দেশব্যাপী পবিত্র ঈদুল আযহার উৎসবের বাকি আর মাত্র দুদিন। আজ বিকেলের বিকেলের পর থেকে ঈদের ছুটি শুরু হওয়াতে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলা থেকে থেকে দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি ও লঞ্চে ঘাটে। আপন মানুষের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্যে নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মজীবি মানুষ।

পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি ও লঞ্চ পারাপারে দ্বিগুনেরও বেশি সময় লাগলেও পদ্মা সেতু চালু হওয়ায় এই রুটে গাড়ির চাপ অনেকটা কমে যাওয়ায় দুর্ভোগ ছাড়াই সাধারণ যাত্রীরা নদী পার করতে পারছেন। তবে পথে পথে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেয়ার কথা জানান যাত্রীরা।

আগের মত আর মহাসড়কের যানজটে ভোগান্তি পোহাতে হয়নি যাত্রী ও যানবাহ চালকদের।সড়কের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন।

পদ্মাসেতু দিয়ে অধিকাংশ যানবাহন পার হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দুর্ভোগ কমেছে যানবাহন চালক ও যাত্রীদের। এই রুটে এখন যানবাহনের চাপ কম এবং ফেরির সংখ্যা বেশি থাকায় ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে। এতে তারা অনেক আনন্দিত।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, আজ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় ২০টি ফেরি চলাচল করছে। ফেরি ঘাট সচল রয়েছে ৫টি। এই রুটে লঞ্চ চলাচল করছে ২২টি। আজ থেকে ঈদে ঘর মুখী মানুষের চাপ বেশি দেখা যাচ্ছে। ঘাটের সবগুলো ফেরি সচল থাকায় এবং পদ্মা সেতু চালুর পর থেকে এ নৌরুটে যানবাহনের চাপ কমে যাওয়ায় এবার ঈদে আর দুর্ভোগ পোহাতে হবে না ঈদে ঘরে ফেরা মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews