1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার জার্সি ফাঁস হওয়ার পর অবশেষে উন্মোচিত হয়েছে এর মূল্য - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার জার্সি ফাঁস হওয়ার পর অবশেষে উন্মোচিত হয়েছে এর মূল্য

  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৫১ Time View

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার জার্সি ফাঁস হওয়ার পর অবশেষে উন্মোচিত হয়েছে এর মূল্য। শুক্রবার দেশটির ফুটবল সংস্থার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বকাপ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জার্সি উন্মোচন করে। ব্যাস! এরপরই আর্জেন্টিনা ও মেসির ভক্তরা জার্সি কিনতে ঝাঁপিয়ে পড়েন।

কিন্তু মূল্য কত? উন্নত পাফার সংস্করণের জন্য এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৯৫০ টাকা। যদি জার্সিতে মেসি কিংবা অন্য প্রিয় আর্জেন্টাইন ফুটবলার নাম ও নম্বর লিখে নিতে চান তাহলে খরচ পড়বে প্রায় ১৩ হাজার ১৪০ টাকার মতো। খবর গোল ডট কমের।

এছাড়া, মেয়েদের জন্যও রয়েছে আর্জেন্টাইন জার্সি। সেক্ষেত্রে তাদের জন্য একটি জার্সির মূল্য ১০ হাজার ২১০ টাকা। শিশুদের জন্য একটি জার্সির মূল্য নয় হাজার ৪৯০ টাকা। প্রতি শর্টস ছয় হাজার ৫৭০ টাকা। অবশ্য ফুটবলারদের সংস্করণ এখনও বের করা হয়নি।

জার্সি মিলবে অনলাইন আর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস ও এএফএর নির্ধারিত শোরুমে। তারা অনলাইনেও বিক্রি করবে। নতুন ইউজারদের জন্য বিশেষ ছাড়ও রাখছে অ্যাডিডাস। অনলাইনে তাদের সাইটে নতুন রেজিস্ট্রেশন করাদের জন্য ১৫ শতাংশ ছাড় থাকবে। সুদহীন ছয় মাসের কিস্তিতে বিক্রির কথা ভাবছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews