1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৬ Time View

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। শনিবার কালিয়াকৈরের মাকিষবাথান টিএনটি এলাকায় যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে ঘটনাস্থলে চালকসহ দুইজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার ও উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ।

তারা জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরও একজন যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহতরা হলেন- অটোরিকশাচালক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখ বাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) এবং যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews