1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

লিটন ছিলেন বেশ আগ্রাসী; দারুণ ফিফটি

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২২৬ Time View

১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস আর মুনিম শাহরিয়ার। আজ লিটন ছিলেন বেশ আগ্রাসী। আর মুনিম শুরু থেকেই নড়বড়ে। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করা মুনিম আজ আউট হন ৭  রানে। দলীয় ৩৭ রান রিচার্ড এনগারাভার স্লোয়ারে আড়াআড়ি শট খেলতে গিয়ে পুরো মিস করে বোল্ড হয়ে যান। লিটন দাসের সঙ্গী হন এনামুল হক বিজয়। ৩০ বলে লিটন তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি তুলে নেন।

যখন মনে হচ্ছিল লিটন ম্যাচ শেষ করে ফিরবেন, তখনই সিন উইলিয়ামসনের বলে এলবিডাব্লিউ হয়ে যান। এভাবে আউট হয়ে লিটন নিজেই একটু সময় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। ৩৩ বলে ৬ চার ২ ছক্কায় ৫৬ রানে শেষ হয় তার ইনিংস। তখন দলের স্কোর ৭৮। এরপর এনামুল হক বিজয়ও ফিরেন মাত্র ১৬ রান করে। সিকান্দার রাজার বলেধরা পড়েন মাসাকাদজার হাতে। দ্রুত দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। উইকেটে আফিফ হোসেনের (০*) সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৩৫ রান তোলে। ইনিংসের প্রথম বলেই রেজিস চাকাভাকে (০) অধিনায়ক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করেন পার্টটাইমার মোসাদ্দেক হোসেন সৈকত! একই ওভারের শেষ বলে ফেরান ওয়েসলি মাধভেরেকে (৪)। ফিরতি ওভারে তার তৃতীয় শিকার হন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন (১)। ৬ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। মোসাদ্দেকের ধ্বংসযজ্ঞ তখনো শেষ হয়নি। ইনিংসের ৫ম ওভারে এসে তিনি কট অ্যান্ড বোল্ড করেন সিন উইলিয়ামসকে (১)। এরপর মিল্টন সিমবাকে (৩) ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নেন মোসাদ্দেক।

৩১ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন আগের ম্যাচের নায়ক সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। ৬ষ্ঠ উইকেটে এই দুজন গড়েন ৬৫ বলে ৮০ রানের দারুণ জুটি। ৪৪ বলে ক্যারিয়ারের পঞ্চম এবং টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সিকান্দার রাজা। এই জুটির অবসান ঘটে হাসান মাহমুদের বলে ৩২ রান করা রায়ান বার্ল বোল্ড হলে। এরপ ৫৩ বলে ৪ চার ২ ছক্কায় ৬২ রান করা রাজাকে ফেরান মুস্তাফিজুর রহমান। আজ মোসাদ্দেকের বোলিং ফিগার- ৪ ওভার, ২০ রান ৫ উইকেট। ১টি করে নিয়েছেন মুস্তাফিজ আর হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews