1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৬১ Time View
বোলাররা অর্ধেক কাজ করেই রেখেছিলেন, বাকি দায়িত্বটা সহজেই সারলেন ব্যাটাসম্যানরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে লিটন দাস সর্বোচ্চ ৫৬ রান করেন। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরালো টাইগাররা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও মুনিম শাহরিয়ার। দলীয় ৩৭ রানে বিদায় নেন মুনিম শাহরিয়ার। এনগ্রাভার স্লোয়ারে বোল্ড হওয়ার আগে তিনি ৮ বলে ৭ রান করেন। মুনিমের বিদায়ের পর ওপেনার লিটন দাসের সঙ্গী হন এনামুল হক বিজয়। ৩০ বলে ফিফটির দেখা পান ওপেনার লিটন। কিন্তু নিজের ইনিংসকে বড় করতে পারেননি তিনি। ৫৬ রান করে উইলিয়ামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লিটন।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দ খুঁজে পাচ্ছেন না এনামুল হক বিজয়। প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ২৬ রানের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ১৬ রান করেন তিনি। রাজাকে লং অনে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মাসাকাদজার হাতে। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আফিফ হোসেন ৩০ রানে ও নাজমুল হোসেন ১৯ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের ইনিংসে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ। মোসাদ্দেক একে একে ফেরান জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে। প্রথম ওভারে রেজিস চাকাভা এবং ওয়েসলে মাধেভেরেকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে শন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। আর নিজের কোটার শেষ ওভারে মিল্টন শুম্বাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পান মোসাদ্দেক। ৩১ রানে ৫ উইকেটের পর দলের হাল ধরেন রাজা-বার্ল। তাদের রাজা-বার্লের ৮০ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।
প্রসঙ্গত, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে আজ জয় ছাড়া কোনো বিকল্প ছিল না টাইগারদের। আগামী ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews