1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে

  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৬৫ Time View

অল্পের জন্য পারলো না বাংলাদেশ। সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান করতে পারল টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১১ রানে হেরে জিম্বাবুয়ের কাছে ২-১-এ সিরিজ হারতে হলো বাংলাদেশকে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে।

মঙ্গলবার হারারের স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১৫৭ রানের মাঝারি স্কোর তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারেনি তারুণ্য নির্ভর বাংলাদেশ দল। ১১ রানের পরাজয়ে নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

শেষ ১২ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান। উইকেটে ছিলেন আফিফ হোসেন ও মেহেদি হাসান। ১৯তম ওভারে মাত্র ৭ রান তুলতেই বাংলাদেশ হারায় মেহেদির উইকেট।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। লুক জঙ্গুয়ের করা ওভারের দ্বিতীয় বলে আউট হন হাসান মাহমুদ। শেষ চার বলে ৭ রান করলেও জয় ছিনিয়ে নিতে পারেননি আফিফ-নাসুমরা।

টার্গেট তাড়ায় ৩৪ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৬০ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর আফিফ হোসেনকে সাথে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১৪ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৬০ রান।

কিন্তু ১৫তম ওভারে বার্ড ইভানের দ্বিতীয় ও তৃতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আউট হলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

আফিফ হোসেন ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ২৭ বলে তিন চারে ৩৯ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি।

ইনিংসের প্রথম ১৪ ওভারে ৬ উইকেটে ৭৬ রান করে দলটি এরপর রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ব্যাটিং তাণ্ডবে শেষ ৬ ওভারে স্কোর বোর্ডে যোগ করে ৮০ রান। বার্ল-জঙ্গুয়ের ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

দলের হয়ে ২৮ বলে ২টি চার আর ৬টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৪ রান করেন রায়ান বার্ল। এছাড়া ২০ বলে চার বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে ৩৫ রান করেন লুক জঙ্গুয়ে।

ইনিংসের ১৫ তম ওভারে নাসুম আহমেদকে টানা চার বলে ৪টি ছক্কা হাঁকান রায়ান বার্ল। পঞ্চম বলে চার আর শেষ বলে ফের ছক্কা হাঁকান তিনি। এই ওভারেই রেকর্ড ৩৪ রান আদায় করে নেন রায়ান বার্ল।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রডের করা ওভারে সর্বোচ্চ ৬টি ছক্কা হাঁকিয়ে ৩৬ রান আদায় করে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। ২০২১ সালে শ্রীলংকার লেগ স্পিনার আকিলা ধনাঞ্জয়ার করা ওভারে টানা ছয়টি ছক্কা হাাঁকিয়ে যুবরাজের রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

২০২০ সালে নিউজিল্যান্ড সফরে ভারতীয় পেসার সুভম দুবের করা ওভারে ৩৪ রান আদায় করে নেন নিউজিল্যান্ডের টিম সিফার্ট ও রস টেলর। মঙ্গলবার নাসুমের ওভারে ৩৪ রান সংগ্রহ করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল।

মূলত রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ব্যাটিং তাণ্ডবে ১৫৬ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews