1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ম্যাচ জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ২৯১ রান - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ম্যাচ জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ২৯১ রান

  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৪৪ Time View

হাসান মাহমুদের হুঙ্কারে ইনিংসের শুরুতেই বিপদ দেখছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম এবং তৃতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন এই  তরুণ পেসার। তার বোলিং তোপে মাত্র ১৩ রানেই ২ উইকেট খুইয়েছে স্বাগতিকরা।

মুস্তাফিজুর রহমান চোটের কারণ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন হাসান। আর এই সুযোগ দুই হাতে লুফে নেওয়ার জন্য যেন তৈরি ছিলেন এই পেসার। তামিম ইকবাল ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেন। ওভারের তৃতীয় বলে ওপেনার তাকুদ জাওয়ানাশেকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরের পথ দেখিয়েছেন হাসান। তাকুদের মতো কাইয়াও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। আউট হওয়ার আগে ৮ বলে করেছিলেন মোটে ৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলেছে জিম্বাবুয়ে। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ২৯১ রান।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews