1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৫ Time View

ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে শহরের অম্বিকা ময়দানের বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পুলিশ সুপার আলীমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত), জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা, ফরিদপুর প্রেসক্লাব।

এদিন সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনী নিয়ে স্মৃতিচারণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু-কিশোরদের আঁকা রংতুলিতে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হয়।

এছাড়া বাদ আসর শহরের আলিপুর শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সে যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews