1. admin@thedailypadma.com : admin :
তজুমদ্দিনে প্রবাসীর স্ত্রীকে মারপিট। হাসপাতালে ভর্তি। - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

তজুমদ্দিনে প্রবাসীর স্ত্রীকে মারপিট। হাসপাতালে ভর্তি।

  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫০ Time View

তজুমদ্দিন প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে ওমান প্রবাসীর স্ত্রীকে ছোট দেবর কর্তৃক মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারীকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাবুর রহমানের ওমান প্রবাসী ছেলে তছলীমের স্ত্রী মাসুমা বেগম (৩৫) শশুরের জমিনে ধান ও মরিচ রোদে দেয়। তার ছোট দেবর আবুল কালাম মাকসুদ মরিচগুলো ফেলে দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকসুদ ও তার স্ত্রী পপি বেগম মিলে বড় ভাবী মাসুমাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে জানতে অভিযুক্ত মাকসুদের বাড়ীতে গেলে সাংবাদিক এসেছে শুনে সে স্ত্রী পপিকে নিয়ে সরে পড়ে। মাকসুদের পিতা আলতাবুর রহমান (৬৫) ঘটনার সত্যতা স্বীকার বলেন বিষয়টি আমরা পারিবারিক ভাবে মিট করার চেস্টা করছি। ওসি এসএম জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews