1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৫ নভেম্বর ২০২৬ পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

 নোয়াখালীতে জবি ছাত্রীর মৃত্যু, ট্রাক চালক গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪১৬ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ট্রাক চালক মো.সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪) কুল্লিার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের  কালিকাপুর গ্রামের মো.বেলালের ছেলে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল একই দিন রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, বেপরোয়া গতির ট্রাক চাপায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে  সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে মারা যায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড় ।

স্থানীয় সূত্র জানায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালী গামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews