1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তি বাড়ানো এবং শিশুশ্রম বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার লেকশোর গ্র্যান্ডে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত একটি প্রকল্পের সূচনা ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, ইনশা আল্লাহ। আমি খুবই আশাবাদী, আগামী অর্থবছরে এর প্রতিফলন দেখতে পাব।’

তিনি আরও বলেন, শিক্ষা খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বৃত্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো হবে, যাতে শিশুরা কর্মক্ষেত্রে প্রবেশের পরিবর্তে বিদ্যালয়ে থাকতে পারে।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, স্কুলের পোশাক, ব্যাগ ও জুতা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মাহদী আমিন বলেন, সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার আশা করছে সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। সরকার পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীর কাছেও এই সুবিধাগুলো সম্প্রসারণ করতে চায়।

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে তাত্ত্বিক কারিগরি শিক্ষা দেওয়া হবে। আর নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

পরিবারের দারিদ্র্যের সঙ্গে শিশুশ্রমের সম্পর্ক তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রস্তাবিত ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে মায়েদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে পরিবারগুলো সন্তানদের প্রয়োজন মেটাতে পারবে এবং তাদের শিক্ষার মধ্যে ধরে রাখতে পারবে।

শিশুশ্রম বন্ধে একাধিক মন্ত্রণালয়, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘কোনো একক প্রতিষ্ঠান একা এই সমস্যার সমাধান করতে পারে না। আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসরকার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে চায় সরকার।

প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নে বাস্তবায়িত হবে।

ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ ঠেকানো, ইতিমধ্যে এ ধরনের কাজে যুক্ত শিশুদের শিক্ষা ও পরিবারে ফিরিয়ে আনা এ প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপদ কর্মসংস্থানে প্রবেশের পথ তৈরি করা এবং স্থানীয় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিএলএফের তথ্য অনুযায়ী, দেশের অনানুষ্ঠানিক পোশাক উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র কেরানীগঞ্জে আনুমানিক এক লাখ ২০ হাজার শিশুশ্রমিক রয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশুর বয়স ১৪ বছরের কম।

অনুষ্ঠানে আইএলওর প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা শিশুশ্রমের আর্থসামাজিক কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষার অভাবকে তিনি শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন।

আইএলওর কর্মসূচি ব্যবস্থাপক নিরান রামজুথান বলেন, শিশুশ্রম বন্ধ করা সরকার, নিয়োগকর্তা, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে এক প্যানেল আলোচনায় রাশেদা কে চৌধুরী আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের মাধ্যমে নিয়োগকর্তাদের এ কাজে যুক্ত করার প্রস্তাব দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তিনি শিশুশ্রমের বিরুদ্ধে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। চলতি বছরের মধ্যেই জাতীয় রোডম্যাপ চূড়ান্ত হবে বলে আশাও প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews