1. admin@thedailypadma.com : admin :
ভারতে বেড়েছে করোনা সংক্রমণের হার, শনাক্ত ৩ লাখের বেশি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

ভারতে বেড়েছে করোনা সংক্রমণের হার, শনাক্ত ৩ লাখের বেশি

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩৪ Time View

ভারতে করোনা শনাক্ত কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন।|

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮।

আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। ১৭ শতাংশ থেকে বেড়ে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষাও হয়েছে গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।

আক্রান্তের সঙ্গে সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ভারতে প্রাণ গেছে ৪৩৯ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ হাজার ৮৪৮ জনের।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করার পর থেকেই ভারতে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। কিন্তু ভারতজুড়ে কোভিড আছড়ে পড়তেই তা বেড়েছে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগী রয়েছে ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews