1. admin@thedailypadma.com : admin :
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া পানামার বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে ঘানা পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো হতাশাজনক ড্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প আমি-ই বস: জি-৭ সম্মেলনে ট্রাম্প

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৫৬ Time View

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিংয়ে গাজীপুর ছিলেন নায়িকা। শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

জানা গেছে, বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল। সে অনুযায়ী মঙ্গলবার রাতেই ইউনিটে যোগ দেন পরী। তবে বুধবার সকাল শুরুর আগেই পরীমনির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। দেখা দেয় করোনার উপসর্গ। অরণ্য আনোয়ার গণমাধ্যমে বলেন, এখানেই যে পরীমনি অসুস্থ হয়েছে এমনটা না-ও হতে পারে। হয়তো অসুস্থ হয়েও আসতে পারে। যেটা পরীমনি জানতেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং।

কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দ্রুত সময়ের মধ্যে পরীকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় অভিনেত্রীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। এদিকে শুটিং প্যাকআপ করে আমরা এখন ঢাকায় ফিরছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews