1. admin@thedailypadma.com : admin :
মমেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি

মমেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৩৭ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এদিকে, হাসপাতালে পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় পজিটিভ হয়ে ময়মনসিংহ সদরের ফজিলা খাতুন (৮৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের আবুল হাশিম (৪০), আলম (৪৫) ও তারাকান্দা উপজেলার আবুল হোসেন (৮৫) মারা যান।

তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৬ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews