1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শূন্য পদ পূরণে ফেব্রুয়ারির শুরুতে বিশেষ গণবিজ্ঞপ্তি

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৫১ Time View

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শূন্য পদ পূরণে ফেব্রুয়ারির শুরুতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একইসঙ্গে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া কেউ যোগদান না করলে দ্বিতীয় মেধাতালিকা করে নিয়োগ সুপারিশ করা হবে।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া ৩৪ হাজার প্রার্থীর সুপারিশপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার শিক্ষক পদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। এখনও ১৫ হাজারের বেশি পদ খালি থাকছে। সে পদগুলোতে নিয়োগ সুপারিশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার অনুমতি দিয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমরা এ পদগুলোতে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়া শুরু করতে চাই।

তিনি বলেন, এর সঙ্গে সুপারিশ করা ৩৪ হাজার শিক্ষক পদে যোগদান প্রক্রিয়াও চলমান থাকবে। তবে এ পদগুলোতে প্রার্থীরা যোগদান না করলে দ্বিতীয় মেধাতালিকা করে প্রার্থীদের সুপারিশ করা হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে শিক্ষক পদে সুপারিশ করা হয়েছে। ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও প্রার্থীরা আবেদন না করায় ১৫ হাজার ২২৫টি পদে সুপারিশ করা হয়নি। এর আগে দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশ পেয়েও যোগদান না করা পদে অন্য প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews