1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন নিহত

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৪ Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন নিহত হয়েছেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ঘোড়াঘাট রেলগেট ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারচালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ওই লেভেলক্রসিংয়ে গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় রেল ক্রসিংয়ের লোহার পাইপ খুলে দড়ি টাঙিয়ে রাখা হয়েছিল। অতিরিক্ত কুয়াশার জন্য প্রাইভেটকারচালক দড়িটি না দেখে লাইনের ওপর উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews