1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৫৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৫৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৩ Time View

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৫৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করে ৫৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১৮ জনই নগরের বাসিন্দা।

বাকি ১৬২ জনের মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ৮, আনোয়ারার ১৫, চন্দনাইশের ২১, পটিয়ার ১৬, বোয়ালখালীর ৯, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ২১, হাটহাজারীর ৩১, ফটিকছড়ির ৬, মিরসরাইয়ের ৭, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৬ জন রয়েছেন।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৪৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ৬০১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews