
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত ৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শুধু প্রথম শ্রেণির ভর্তিতে লটারি হবে। কিন্তু পরবর্তীতে একাধিক সভা ও অন্যান দিক বিবেচনায় আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে প্রার্থী বাছাই হবে। ষষ্ঠ থেকে নবম অবধি ভর্তি পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়ে খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেকোনো সময়ে ভর্তির নীতিমালা সংশোধন করে আদেশ জারি হবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি।
প্রসঙ্গত, সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রায় ১ যুগ ধরে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। তবে, শুরুতে শুধু প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি ছিলো। পরে করোনার সময় অন্যান্য শ্রেণিতেও লটারি চালু করা হয়।
২০২৪ খ্রিষ্টাব্দে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি ওঠে, প্রথম শ্রেণিতে লটারি থাকলেও অন্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তাদের সেই দাবি পর্যালোচনা করে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংশোধনে সভা ডাকে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমে প্রকাশ হয়।
২০২৬ শিক্ষাবর্ষেও সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতিই বহাল থাকে। জানা গেছে, ভর্তি লটারিতে নাকি পরীক্ষায় হবে, এ নিয়ে অভিভাবকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিলো। ফলে রাজধানীসহ সারা দেশের স্কুলগুলোতে দেখা দিয়েছিলো বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা। এরই প্রেক্ষিতে ২০২৫ খ্রিষ্টাব্দেই পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তিতে লটারি বহালের সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
Leave a Reply