1. admin@thedailypadma.com : admin :
শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৭ Time View

শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে। প্রায় ২০ সেকেন্ড ধরে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প টের পেয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লি ও নয়ডার বাসিন্দারাও।

সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কোনও এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

স্থানীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিটে শুরু হয় কম্পন। তা প্রায় ২০ সেকেন্ড ধরে চলে। আচমকা কাঁপুনিতে তটস্থ হয়ে পড়েন সাধারণ মানুষ।

এনডিটিভির খবরে বলা হয়, দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানা থেকে কম্পনের খবর পাওয়া গেছে।

ভারতের সরকারি সূত্রে বলা হয়, ভূপৃষ্ট থেকে ১৮১ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews