1. admin@thedailypadma.com : admin :
প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ আজকের নামাজের সময়সূচি: ১৪ এপ্রিল ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ Time View
অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আনসারকে সব দিক দিয়ে আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে। রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে বাহিনীর জন্য আধুনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।
প্রতি বছরের মতো এবারও সমাবেশে আনসার সদস্যদের ‘সেবা ও সাহসিকতা পদক’ দেয়া হয়। এবার পদক পাওয়া ১৬২ জন আনসার সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বক্তব্যে সরকারপ্রধান আনসার-ভিডিপির উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ওই সময় তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখায় আনসার সদস্যদের প্রশংসা করেন।
তিনি বলেন, পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ীতে উন্নয়ন মহাযজ্ঞ, চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণসহ সরকারের মহাপ্রকল্পগুলো বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছেন আনসার সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের সময় রেললাইনের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন আনসার সদস্যরা। সে সময় তাদের অনেককে জীবন দিতে হয়েছে। করোনাভাইরাস মহামারিতেও তারা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন।
আনসার-ভিডিপির উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে সরকারপ্রধান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় আনসার বাহিনীর অনেক সমস্যা ছিল। আওয়ামী লীগ এসে তাদের প্রমোশনের ব্যবস্থা করেছিল।
তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে আনসার বাহিনীর চাকরি স্থায়ী করার পদক্ষেপ নেয়া হয়। এখন ছয় বছর চাকরি করার পর স্থায়ী করার ব্যবস্থা করা হচ্ছে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক থেকে যথাযথভাবে ঋণ দেয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি ধরনের ঋণ বিতরণ করা হয়।
তিনি বলেন, করোনাকালে আনসার-ভিডিপি ব্যাংকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এ ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ দেয়া হয়েছে। ব্যাংকের নিজস্ব ভবন নেই। সেই ভবন যাতে নির্মাণ হয়, সে ব্যবস্থাও নেয়া হচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে আনসার বাহিনী তা বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews