1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি ছুটির দিনে পাম্পে দীর্ঘ লাইন, অলিগলিতেও যানজট এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৭ এপ্রিল ২০২৬ নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একটিতে থাকছে ছুটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর  জেলা স্বেচ্ছাসেবকলীগের সহপ্রচার সম্পাদক তানজিমুল ইসলাম তানিমের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদে  এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায়  জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে   এ মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ   অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল  আহমেদ রবিন,,কতোয়ালী থানা সাধারণ সম্পাদক  গোলাম মোস্তফা খান,শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জলিল শেখ,সাধারন সম্পাদক এটিএম জামিল তুহিন সহ অন্যান্যরা।

সভায়   বক্তারা বলেন পূর্ব শত্রুতার জের ধরে ১৪ ফেব্রুয়ারী  ফরিদপুর শহরস্থ সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে তানজিমুল ইসলাম তানিমের উপর দুর্বৃত্তরা হামলা করে। আহত তানজিমুল বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধননে আগত নেতৃবৃন্দ তানজিমুলের উপর হামলা কারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews