1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
প্রাথমিক বাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ কারিগরি পরামর্শক কমিটি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

প্রাথমিক বাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ কারিগরি পরামর্শক কমিটি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৩ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ কিছুটা কমে আসায় মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে সরকারের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে এই পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

তিনি বলেন, যেহেতু এখন করোনা সংক্রমণ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ও সকল শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।

সব শ্রেণির ক্লাস খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন কি-না জানতে চাইলে ডা. সহিদুল্লা বলেন, যাদের বয়স ১২ বছরের বেশি এবং যারা টিকা নিয়েছে, আপাতত তাদের ক্লাস চলতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে বিবেচনা করার কথা বলা হয়েছে। আর যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।

কারিগরি কমিটির সভাপতি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খুলবে এটি সরকারের ব্যাপার। তবে আমরা মনে করছি এখন আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রয়োজন নেই।

কবে থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত  বিষয়ে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews