1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আবারও বেড়েছে মুরগির দাম; পেঁয়াজর দাম দ্বিগুণ

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৪ Time View

আগের দু সপ্তাহ কিছুটা কম থাকার পর এ সপ্তাহে এসে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে মুরগির দাম। বাজারে মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে প্রায় ২০-২৫ টাকা দরে।

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকা, গত সপ্তাহে যা ছিলো ১৫০-১৫৫ টাকা। বাজারে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৯০ টাকা, গত সপ্তাহে যা ছিলো ২৫০-২৮০ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজের। আগের সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজারে দেশি পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা। এক সপাহ আগেও যা ছিলো ২৫-৩০ টাকা।

বাজারে পেঁয়াজের দামের এই উচ্চলাফ নিয়ে বিক্রেতারা বলছেন, বৃশটির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়াতেই উচ্চহারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

সবজি বাজারে গিয়ে দেখা যায়, গত সপ্তাহে ১০০ টাকা ছুঁয়ে ফেলা বেগুনের দাম কিছুটা কমেছে এই সপ্তাহে। বাজারে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। বেগুন বাদে অন্যান্য বেশিরভাগ সবজির দামই আগের সপ্তাহের মতোই রয়েছে।

বাজারে পাকা টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ টাকা দরে। ফুলকপির দামও আগের সপ্তাহের মতো এই সপ্তাহে রয়ে গেছে ৫০-৬০ টাক করে। এছাড়া শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা দরে আর লালশাকের আঁটি ১০-১৫ টাকা দরে।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার ওপরের ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজিপ্রতি। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা দরে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজিপ্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews