1. admin@thedailypadma.com : admin :
রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ Time View

৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। চলতি সপ্তাহে তিনি হালকা দায়িত্ব পালন করবেন। রোববার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে বলা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হালকা ঠান্ডার লক্ষণ দেখা দিয়েছে তার। তিনি সামনের সপ্তাহে উইন্ডসোর থেকে ‘হালকা দায়িত্বগুলো’ পালন অব্যাহত রাখবেন। রাজপ্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অব্যাহতভাবে চিকিৎসা নেবেন রানি। চিকিৎসকদের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর। বড় ছেলে ও উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন তিনি। গত সপ্তাহে করোনা পজেটিভ ধরা পড়ে প্রিন্স চার্লসের।

বৃটেনের রাজতন্ত্রে রানি সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়ার কয়েক সপ্তাহ পরে এ ঘোষণা দেয়া হয়েছে। গত ৬ই ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণের ৭০ বছরের প্লাটিনাম জুবিলি স্পর্শ করেন। এ উপলক্ষে কমপক্ষে তিন মাসের মধ্যে প্রথম তিনি বড় আকারে জনগণের সঙ্গে মেশেন। স্যান্ড্রিংহ্যাম হাউজে দাতব্যকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews