1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে: র‌্যাব সদর দপ্তর - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে: র‌্যাব সদর দপ্তর

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ Time View
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
দেশজুড়ে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য। সর্বমোট ৭০০টি টহল টিম সার্বক্ষণিক নির্ধারিত এলাকায় টহলরত থাকবে।
র‌্যাব সদর দপ্তর জানায়, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় ঢাকায় টহল টিম থাকবে ৩২৩টি আর ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি। ঢাকায় এক হাজার ২২২ জন সদস্য ও ঢাকার বাইরে এক হাজার ৬০৪ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন।
সব মিলিয়ে দেশজুড়ে র‌্যাবের ৭০০টি টহল টিম ও দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের ভিভিআইপি স্কর্ট ৩৬টি ও মোটরসাইকেল টহল টিম থাকবে ৫৬টি।
র‌্যাবের স্থাপিত নিজস্ব কন্ট্রোলরুম থেকে ৫০টি সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুটি অবজারভেশন পোস্ট, দুটি বোম্ব সুইপিং টিম, দুটি ডগ সুইপিং টিম নিয়োজিত রয়েছে।
র‌্যাবের নিজস্ব গোয়েন্দা শাখার ২৩০ জন সদস্য ও স্পেশাল ফোর্সের ২৪ জনসহ সর্বমোট ২৫৪ জন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবেন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। এছাড়া দিবসটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে নজরদারি।
এছাড়া বোম্ব স্কোয়াড নিয়োজিত থাকবে এবং প্রস্তুত রয়েছে র‌্যাবের হেলিকপ্টারও। র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদারসহ সাইবার মনিটরিং করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews