1. admin@thedailypadma.com : admin :
ইউনেস্কোর উদ্যোগে আজ (২১ ফেব্রুয়ারি) বিশ্বের ১৯৪টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

ইউনেস্কোর উদ্যোগে আজ (২১ ফেব্রুয়ারি) বিশ্বের ১৯৪টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ Time View

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) উদ্যোগে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিশ্বের ১৯৪টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একইসঙ্গে সারাবিশ্বে বাংলাদেশ মিশনের উদ্যোগেও ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালিতে নির্মাণ করা হয়েছে স্থায়ী শহীদ মিনার।

এছাড়া, প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন শহরে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ মিশন ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দেশের ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই প্রবাসে দিনটি পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনে স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করার সুযোগও সৃষ্টি করেছে। এদিন ইউনেস্কো ভাষার গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews