1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ Time View

ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার এক খসড়া আইনে বলা হয়েছে, রাশিয়া ও বিচ্ছিন্ন দুটি অঞ্চলের মধ্যে আলাদা সামরিক সহযোগিতা ও সীমান্ত সুরক্ষা চুক্তি হওয়ার পরিকল্পনা রয়েছে। দুমায় আজ মঙ্গলবার চুক্তিটি পাস হতে পারে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ওই দুই অঞ্চলে ‘শান্তি বজায়’ রাখার জন্য রুশ সৈন্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।
সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews