1. admin@thedailypadma.com : admin :
যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চাই না: হোয়াইট হাউস - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৯ শিশুর মৃত্যু নৌ-অবরোধ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান সৌদি আরবের দেশের ছয় জেলায় আজ মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, সিলেটে বৃষ্টির আভাস ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ -১৪৩৩ বরন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু

যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চাই না: হোয়াইট হাউস

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৫ Time View

যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চাই না। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এমনটিই মন্তব্য করেছেন।

সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না। রাশিয়ার সঙ্গে লড়াই করতে আমরা আমাদের সেনা ইউক্রেনের মাটিকে নেব না।’

রাশিয়া ইউক্রেনের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিলে কি পরিস্থিতি হবে জানতে চাইলে জেন সাকি বলেন, ‘সেটা ভবিষ্যতের কথা। কিন্তু একটি বিষয় আপনাদের বলতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না।’

এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধে না জড়ানোর বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছিলো। গতকাল সংবাদ সম্মেলনে সেই কথার পুনরাবৃত্তি করেই জেন সাকি আবারও জানালেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না। এমনকি রাশিয়া পুরোদমে ইউক্রেনে হামলা চালালেও কোনো প্রকারের যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র।

এদিকে চলমান সংকট ক্রমেই তীব্র হওয়ার ফলে ইউক্রেন তাদের সংরক্ষিত সেনাদের নিয়মিত বাহিনীর সঙ্গে যুক্ত করেছে। সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিরোধে যেকোনো মুহূর্তে যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। প্রতিরোধযুদ্ধের জন্য ইউক্রেনের ১০ লাখেরও বেশি সেনা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews