1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে অভিযান দুই সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে পুতিনের - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

ইউক্রেনে অভিযান দুই সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে পুতিনের

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬০ Time View

ইউক্রেনে অভিযান দুই সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা অ্যান্ড্রে কোরতুনভ। ক্রেমলিনের উপদেষ্টা বলেন, যদি পুতিনের পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হয়, তাহলে হতাহতের পরিমাণ কম হবে। ফলে অভিযান সফল হিসেবে ধরা হবে। আর পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়বে না। অন্যদিকে এর বিপরীত কিছু হলে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাবে।

ইউক্রেনে রাশিয়ার হামলা ন্যায়সংগত না বলে বিবিসিকে জানান কোরতুনভ। তিনি বলেন, এ ঘটনায় তাঁর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা হতবাক ও বিধ্বস্ত। কোরতুনভ রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের (আরআইএসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা ক্রেমলিন থেকে করা হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর আজ শনিবার রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনারা। শহরটির রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সরকার।

কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিতোপোল শহর রাশিয়ার সেনারা দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তবে ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

এদিকে ইউক্রেন থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। তবে জেলেনস্কি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আজ নিজের করা একটি ভিডিও টুইটারে পোস্ট করে জেলেনস্কি বলেছেন, তিনি কিয়েভে আছেন। সবাই মিলে দেশকে রক্ষা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews