1. admin@thedailypadma.com : admin :
বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৪৬ Time View

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। এসব ওয়েবসাইটের মধ্যে রয়েছে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা।

রাশিয়া বারবার অভিযোগ করে আসছে, পশ্চিমা মিডিয়াগুলো একপাক্ষিক এবং রুশবিরোধী মত ছড়িয়ে দিচ্ছে। মস্কোর দাবি, এসব মিডিয়া নিজ দেশের নেতাদের ইরাকের মতো বিভিন্ন দেশে ভয়াবহ যুদ্ধ এবং দুর্নীতির জন্য জবাবদিহির আওতায় আনতে না পারলেও রুশবিরোধী অবস্থান নিয়েছে।

শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি প্রতিষ্ঠান জানায়, তারা বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি, ডয়চে ভেলে এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।

রোসকোমনাডজোর নামের তদারকি সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বিদেশি মালিকানাধীন তথ্যের উৎসে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সীমানায় এসব তথ্যের উৎস বন্ধ করে দেওয়ার কারণ তাদের নির্বিচার এবং পদ্ধতিগতভাবে ভুয়া তথ্য সংবলিত উপকরণ ছড়িয়ে দেওয়া।

ওই বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পদ্ধতি, রুশ সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews