1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের মেলিটোপোলে নতুন মেয়র বসিয়েছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি: এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা

ইউক্রেনের মেলিটোপোলে নতুন মেয়র বসিয়েছে রাশিয়া

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৪০ Time View

ইউক্রেনের মেলিটোপোলে নতুন মেয়রকে বসিয়েছে রাশিয়া। গত শুক্রবার বিকেলে মেলিটোপোলের মেয়র ফেডোরফকে গুমের পর নতুন মেয়রকে বসায় দেশটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাশিয়ার নিয়োগ করা নতুন মেয়রের নাম গ্যালিনা ডেনিলচেঙ্কো।

এর আগে শনিবার মেলিটোপোল সিটি হলের সামনে তাদের মেয়র ফেডোরফের মুক্তির দাবি জানিয়েছেন ইউক্রেনের মানুষ। তবে রুশ সমর্থিত লুহানস্কের প্রশাসক দাবি করেছেন, মেলিটোপোলের মেয়র সন্ত্রাসী কাজকর্মে জড়িত এবং তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মেলিটোপোলের মেয়র ফেডোরফকে গুম করার মাধ্যমে রাশিয়া ‘গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ’ এবং ‘সন্ত্রাসের নতুন মাত্রা’ যোগ করেছে। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মেয়র ফেডোরেফের মুক্তির দাবি জানিয়ে বলেছে, রাশিয়া মেলিটোপোলের নির্বাচিত মেয়রকে গুমের মাধ্যমে ‘যুদ্ধাপরাধ’ করেছে।

এলভিভ শহরে কয়েকটি বিস্ফোরণের শব্দ

সিএনএন জানিয়েছে, ইউক্রেনের এলভিভ শহরে ভোর ছয়টার দিকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পোল্যান্ডের সঙ্গে লাগোয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার বিষয়টি সিএনএনের সংবাদকর্মীরা নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews