1. admin@thedailypadma.com : admin :
রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি: অস্বীকার করেছে দুই দেশই - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি: অস্বীকার করেছে দুই দেশই

  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৪৫ Time View

রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা অস্বীকার করেছে দুই দেশই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের দাবিকে মিথ্যা বলে জানিয়েছে ক্রেমলিন এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘অভিযান চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত নিজস্ব উপকরণ রয়েছে। ইউক্রেনে অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলছে এবং ঠিক সময়মতোই শেষ হবে।’ যুক্তরাষ্ট্রের সকল দাবি মিথ্যা বলেও জানান তিনি।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘ইউক্রেনে অভিযান চালানোর জন্য থেকে রাশিয়া চীনের কাছ থেকে যে সামরিক সহায়তা চেয়েছিলো বলে যুক্তরাষ্ট্রশ্ত্রদাবি করেছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।’

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটির প্রধান প্রধান কয়েকটি শহর নিজেদের দখলে নিলেও এখনও রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রুশ বাহিনী। কিয়েভ দখলে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে ইউক্রেনের যোদ্ধাদের প্রতিরোধের মুখে এখনও কিয়েভের দখল নিতে পারেনি রুশ সেনারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews