1. admin@thedailypadma.com : admin :
মারিউপোলে বড় একটি ভবনের বেজমেন্টে আটকে আছেন শত শত মানুষ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

মারিউপোলে বড় একটি ভবনের বেজমেন্টে আটকে আছেন শত শত মানুষ

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৭৫ Time View

রাশিয়ার যুদ্ধবিমান আর ট্যাংক থেকে অনবরত গোলা আর বোমা বর্ষণ হচ্ছে ইউক্রেনের শহরগুলোতে।

মারিউপোলে বড় একটি ভবনের বেজমেন্টে আটকে আছেন শত শত মানুষ। সেখানে তীব্র খাদ্য সঙ্কটের পাশাপাশি দরকার হয়ে পড়েছে জরুরি স্বাস্থ্য সেবা।

সংক্রমণের কারণে অনেকের শরীরে পচন ধরেছে বলে জানিয়েছেন স্থানীয় এক শিক্ষক আনাসতাসিয়া পনমারেভা।

যুদ্ধের শুরুতেই তিনি শহর ছাড়লেও শহরে থাকা অনেকের সাথে তার যোগাযোগ আছে বলে জানান তিনি।

‘পরিস্থিতি অত্যন্ত মারাত্মক,’ বলছিলেন ওই শিক্ষক।

তারা বন্ধু ও পরিবারের সাথে দিনের বেশিরভাগ সময় ভবনের বেজমেন্টেই অবস্থান করছেন। সূর্যের আলোর সংস্পর্শ পেতে কখনো কখনো ভবনের ওপরে উঠছেন। কিন্তু ভবনের বাইরে যাওয়ার সুযোগ বিরল।

নিরাপত্তার অভাবে তারা আগেই তাদের বাড়িঘর ছেড়েছেন।

শহরের পশ্চিমদিকের শহরতলীতে একটি হাসপাতালের কর্মীরা বলছেন, তারা যেন রুশ সেনাদের হাতে জিম্মি হয়ে আছেন।

একজন কর্মী জানান, আশেপাশের কমপক্ষে চার শ’ জনকে রাশিয়ান সেনারা বাধ্য করেছে বাড়ি ছেড়ে হাসপাতালে আসতে।

‘এখন আমরা আর যেতে পারছি না,’ বলছিলেন তিনি।

আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেছেন, সাম্প্রতিক গোলাবর্ষণে সব ধ্বংস হয়ে গেছে যদিও কর্মীরা হাসপাতালের বেজমেন্টেই লোকজনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

অন্যদিকে প্রায় দুই হাজার গাড়ি মানবিক করিডোর দিয়ে মারিউপোল ছাড়ার সুযোগ পেয়েছে। যুদ্ধের আগে চার লাখ মানুষ শহরে বাস করতো।

সিটি কাউন্সিল বলছে, কমপক্ষে দুই হাজার মানুষ এরই মধ্যে মারা গেছেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews