মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার মির্জা আরিফুর রহমানের সভাপতিত্বে এই সভায় ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ওয়াহিদ মিয়া কুটি, উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান শামীম, যুক্তরাষ্ট্রপ্রবাসী উপদেষ্টা মো. মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম দিলু, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান , মাছরাঙ্গা টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি জাহিদুর রহমানের ইভুসংগঠনটির প্রচার ও জনসংযোগ সম্পাদক রাজীব খান এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে যারা অ্যাসোসিয়েশনের সদস্য হবেন, তাঁদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হবে। এ সংগঠনের মাধ্যমে ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, শুধু ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। পর্যায়ক্রমে ফরিদপুর জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সেবামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply