1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: সতর্ক করেছেন ট্রাম্প ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩৭৮ Time View

নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ। তাদের জয়ের জন্য দরকার আর ৮৮ রান। হাতে আছে ৮ উইকেট, ৩২ ওভারে করতে হবে এই স্কোর। বর্তমানে ব্যাট করছেন ফারগানা হক ও নিগার সুলতানা।
ওয়েস্ট ইন্ডিজের করা ১৪০ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেটে ৫৩ রান।

উল্লেখ্য, আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক পেয়েছিল বাংলাদেশ নারী দল। এবার তাদের সামনে সুযোগ দ্বিতীয় জয় পাওয়া।

মাউন্ট মঙ্গুনইতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের ফলও বাংলাদেশ পেয়ে যায় দ্রুতই। ক্যারিবীয়নদের দলীয় ২৯ রানে প্রথম উইকেট যায়।

২০ বলে ১৭ রান করা দিয়েন্দ্রা ডটিনকে সাজঘরে ফেরত পাঠান জাহানারা আলম। আরেক ওপেনার হেইলি ম্যাথিউসকেও ৪৩ বলে ১৮ রান করার পর আউট করে দেন নাহিদা আক্তার। দুই ভয়ঙ্কর ওপেনারের ফেরার পর কাজটা সহজ ছিল মেয়েদের। ওই পথে এগোচ্ছিলও ভালোভাবে।

১৭ বলে ৪ রান করা অধিনায়ক স্টেফেনি টেইলরকেও ফেরায় বাংলাদেশ। ৭০ রানে ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে ১০০ এর আগেই ক্যারিবীয়ানদের অলআউট করার সুযোগ আসে বাংলাদেশের সামনে।

কিন্তু শেমাইন ক্যাম্পবেলের জন্য সম্ভব হয়নি সেটি। অষ্টম উইকেট জুটিতে অ্যাফি ফ্লেচারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি। ১০৭ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন তিনি। ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা আক্তার ও সালমা খাতুন। এক উইকেট করে পান রুমানা আহমেদ, রিতু মণি ও জাহানারা আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews