1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৫৬ Time View

টানা ছুটি পেয়ে ঘরমুখী হচ্ছেন রাজধানীতে থাকা অনেক মানুষ। যার কারণে গতকাল ছুটির শুরুর দিন থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দ্বিতীয় দিন শুক্রবারও পাটুরিয়া ঘাট এলাকায় দেখা গেছে একইরকম যানজট। ঘাট পারের অপেক্ষায় শত শত যানবাহন। এতে দুর্ভোগে যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, টানা ছুটি পেয়ে মানুষ তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটছে। এতে যানবাহনের চাপে ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। ঘাট এলাকার উথুলী সংযোগ মোড় পর্যন্ত দুই সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

ঢাকা থেকে ফরিদপুর আসলাম নামে এক যাত্রী বলেন, অফিস থেকে সহজে ছুটি পাওয়া যায় না। এবার অনেকদিন পর টানা ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি বউ-বাচ্চাদের সঙ্গে দেখা করতে। তাও যানজটের কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাররাত ঘাটে আটকে থাকতে হয়েছে।

ফারুক নামে এক যাত্রী জানান, তিনি তার অসুস্থ বাবাকে ঢাকায় নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে। চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন তারা। কিন্তু রাস্তার এই যানজটে দীর্ঘ সময় বাসেই থাকতে হচ্ছে। এতে তার বাবা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। আর যানবাহনের তুলনায় ফেরি খুবই অপ্রতুল। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তবে বাস ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান ঘাট ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews