1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৬৭ Time View

সাকিবের পরিবারের পাচ সদস্য অসুস্থ। রয়েছেন দুই হাসপাতালে। তাদের পাশে থাকতে সোমবারই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারকা এই অলরাউন্ডার। বুধবার অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডে খেলবেন তিনি। তারপরই হয়তো ফিরবেন তিনি। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

ভিডিও বার্তায় তিনি সোমবার বলেন, ‘পরিবার সবার আগে। হ্যা ওর (সাকিব) যাওয়ার কথা ছিল, সত্যি। তবে ও সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তৃতীয় ওয়ানডে সে খেলবে। তারপর সিদ্ধান্ত নেয়া যাবে।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। দ্বিতীয় ম্যাচে হার। শেষ ম্যাচটি তাই সিরিজ জয়ের মিশন দুই দলের কাছে। এই ম্যাচে সাকিব থাকলে তা হবে দলের জন্য বেশ ভালো। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘ও সব সময়ই খেলতে চায়। খুবই সিরিয়াস। ও জানে, ওকে ছাড়া লড়াই করাটা কতটা কঠিন। সিরিজ জয়ের জন্য তাকে দরকার। সেও বুঝতে পারছে বিষয়টি।’

সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, শাশুড়ি এবং তিন সন্তান ঢাকায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন। আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন শিরিন আক্তার। অবস্থার অবনতি হওয়ায় কিছু দিন আগে তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সাকিবের তিন সন্তানকে নেওয়া হয়েছে এই হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছেন ঠাণ্ডা জ্বরে। সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। সম্মিলিত সামরিক হাসপাতালে চলছে তার চিকিৎসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews