1. admin@thedailypadma.com : admin :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদাম আগুনে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদাম আগুনে

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২৭ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে ফতুল্লায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৬টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews