1. admin@thedailypadma.com : admin :
প্রথমবারের মতো একসঙ্গে গোল দিলেন মেসি-নেইমার-এমবাপ্পে! - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

প্রথমবারের মতো একসঙ্গে গোল দিলেন মেসি-নেইমার-এমবাপ্পে!

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৩৩ Time View

এই প্রথম একসঙ্গে একই মাঠে হাসলেন মেসি-নেইমার-এমবাপ্পে। প্রথমবারের মতো একসঙ্গে গোল দিলেন তারা। আর তাতেই ম্লান লরিয়েঁ। এই ত্রয়ীর দুর্দান্ত নৈপুণ্যে লিগ ওয়ানে লরিয়েঁকে ৫-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। খবর ইএসপিএনের।

রবিবার (৩ এপ্রিল) রাতে ঘরের মাঠে ম্যাচটি ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। দুইটি করে গোল করেন এমবাপ্পে আর নেইমার। আরেকটি গোল করেন মেসি।

গোটা ম্যাচে এমবাপ্পে গোল করেছেন দুটি। তা দেখাদেখি নেইমারও জোড়া গোল করলেন। তবে গোলের হিসাবে পিছিয়ে থাকলেন মেসি। কিন্তু এটাইবা কম কীসে। একই মাঠে এই ফুটবলত্রয়ীর একসঙ্গে গোলের অনুঘটক হিসেবে আরও অনেক ঘটনাই কাজ করেছে। লরিয়েঁ এক গোল করায় পিএসজির এই তিন তারকা গোল করার শক্তি ও সাহস দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews