1. admin@thedailypadma.com : admin :
এ বছর বাংলাদেশে থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান

এ বছর বাংলাদেশে থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৬৭ Time View

এ বছর বাংলাদেশে থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

বুধবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকার আনুপাতিক হারে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটায় এ সংখ্যা বরাদ্দ দিয়েছে। পূর্বে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ক্রমানুসারে অগ্রাধিকার পাবেন।

তিনি আরও বলেন, হজের পুরো ব্যবস্থাপনা অটোমেশন করা হয়েছে। প্রাক নিবন্ধন হজযাত্রীরা পর্যায়ক্রমে হজে যাওয়ার সুযোগ পাবেন।

এর আগে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আ. সালামসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews