1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের, নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন

  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৪৫ Time View

গত ২৪ ঘণ্টায় কমেছে নতুন শনাক্ত রোগী। কমেছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৯ এপ্রিল সকাল ৮টা থেকে ২০ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন, গতকাল (১৯ এপ্রিল) ৫০ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় মৃত্যু ছিল না। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ২৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। মারা যাওয়া একজনকে নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১২৭ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ১৩৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৩০ হাজার ৪৯৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১১ হাজার চারটি।

দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি নারী। তাকে নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন ১০ হাজার ৫৩৩ জন আর এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৯৪ জন।

যিনি মারা গেছেন তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews